নকলা উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে বন্ধুদের শুভেচ্ছা বিনিময়

শেরপুর জেলার নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নকলা উপজেলা শাখার বন্ধু ফোরামের বন্ধুরা। এ সময় ব্লাড ব্যাংক অব নকলা ও শশী ফাউন্ডেশন নামের দুই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নকলা পৌর শহরের উকিলপাড়া রোডে সারোয়ার আলম তালুকদারের নিজ বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। নকলা উপজেলা বন্ধু ফোরামের আহ্বায়ক মো. মোশারফ হোসেন, শশী ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হুদা অনিক এবং ব্লাড ব্যাংক অব নকলার সভাপতি রাকিবুল হাসান রাজু, সাধারণ সম্পাদক রাকিবুর রহমান রাকিব, উপদেষ্টাম-লীর সদস্য মকিব হাসান মামুন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শোয়েব হৃদয়, সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম প্রান্ত, পরিবেশবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সজীবসহ বন্ধু ফোরামের অন্য বন্ধুরা ও ওই দুই সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার বলেন, আমি সবার সহযোগিতায় জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। 


দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে
রাজধানীর কদমতলী এলাকায় তিন শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে
বিস্তারিত
ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন হয়
মানুষের মাঝে ইচ্ছাশক্তি থাকলে সফলতা অর্জন করা যায় খুব সহজেই।
বিস্তারিত
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে
সমাজে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠিত করতে হলে বিবেক ও মানসিক চেতনা
বিস্তারিত
সম্মাননা স্মারক পেলেন সিকদার মো.
পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরামের
বিস্তারিত
যোগ্যতা ও সুদক্ষ নেতৃত্বে নির্মিত হবে
ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস, অপরিচিত পথে চলার ও
বিস্তারিত
সড়ক চলাচলে সচেতনতার বিকল্প নেই
রাস্তাঘাট ও সড়ক চলাচলে সচেতনতার কোনো বিকল্প নেই। জীবনযাপনে প্রতিটি
বিস্তারিত