সমাজের সবশ্রেণির মানুষের সেবায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে রাজধানীর শনির আখড়ায় অবস্থিত রয়েল জেনারেল হাসপাতল। সেবামূলক প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে উন্নতমানের সঠিক সেবা ও দরিদ্র পরিবারের প্রতি সহযোগিতার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে। মাতুয়াইল, পূর্ব কদমতলী, রায়েরবাগ, পলাশপুর, জাপানি বাজারসহ প্রত্যন্ত এলাকা থেকে সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা পেয়ে থাকে তাদের সাধ্যের মধ্যে। রয়েল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান তরুণ চিকিৎসক ডা. মাশিয়াত ফারুকী তুষার বলেন, সৃষ্টির সেবা সেই করতে পারেন মহান আল্লাহপাক যাকে সুযোগ দেন। আমরা মানুষের প্রতি ভালোবাসা নিয়ে সত্যিকারভাবে প্রীতিময় সমাজ গড়তে চাই। হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. মিজা ঊর্মি বলেন, সমাজে যারা অবহেলিত তাদের জন্য রয়েছে রয়েল পরিবারের মমতা। আমরা সহযোগী হয়ে সবার পাশে সবসময় আছি এবং থাকব। মানবিক কর্মকা-ে রয়েল জেনারেল হাসপাতালের প্রতি আলোকিত বন্ধু ফোরামের ভালোবাসা নিরন্তর।
