ভালো শিক্ষা আলোর পথ দেখায়, সমৃদ্ধ করে তোলে দেশ। খুদে শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মো. মইনুর রহমান। তিনি বলেন, তোমরা আজ ছোট, একদিন তোমরা শিক্ষায়, জ্ঞানে ও গুণে বড় হবে। তোমার সুচিন্তায় সমাজ হবে সুন্দর। এ সময় তিনি আরও বলেন, মাদক দেশ ও জাতির শত্রু। সমাজ ও মানবতা ধ্বংসের হাতিয়ার। দেশ, জাতি ও সমাজকে রক্ষায় বন্ধুত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত তিনি যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
