আলোকিত সমাজ গড়তে বন্ধু ফোরামের পথ চলা নিরন্তর। দেশ গড়ার কাজে অনেক দূর এগিয়ে যাবে বন্ধু ফোরামÑ এটাই আমাদের প্রত্যাশা। সম্প্রতি আলোকিত বন্ধু ফোরাম মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। ১০৩ টাকায় দরিদ্র পরিবারের ২২৬ জনের কনস্টেবল পদে নিয়োগ হওয়ায় বন্ধু ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে দূরে থাকার শপথ নিয়ে ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পাঠ্যশিক্ষা নয়Ñ শিল্প-সংস্কৃতি, সাহিত্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আলোকিত বন্ধু ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মদ আশরাফ উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহিম ভূঁইয়া, বন্ধু ফোরামের উপদেষ্টা সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আবুল হাশেম, বন্ধু ফোরামের সদস্য আছমা আক্তারসহ অনেকে।
