জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আলোকিত বন্ধু ফোরামের আহ্বায়ক আল-রাজী মাহমুদ অনিকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ভূগোল ও পরিবেশ বিভাগের নবীনবরণ এবং বিদায়ী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, তোমার বিশ্ববিদ্যালয় ও তোমার নিজের বিভাগ তোমাদের শিকড়। পৃথিবীর যেখানেও যাও তোমার পরিচয় এটাই। যারা নতুন এসেছ তারা নিজের সাবজেক্টকে ভালোবাসবে। তোমার ব্র্যান্ডিং তোমাকেই করতে হবে। আর যারা বেরিয়ে যাচ্ছ তোমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সারা পৃথিবীতে তোমার নিজের কর্মের মধ্য দিয়ে প্রতিনিধিত্ব করবে এ বিশ্ববিদ্যালয়ের।
বিদায়ী ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আলোকিত বন্ধু ফোরামের আহ্বায়ক আল-রাজী মাহমুদ অনিক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা সীমাবদ্ধতা নয়, ঐশ্বর্যের সন্ধান করবে। কিছু না থাকার মাঝেও আমাদের আছে অনেক কিছু। শুধু ইতিবাচকতার চর্চা দিয়েই নিজেকে এবং নিজের পারিপার্শ্বিকতাকে ভালো রাখা যায়।
