যারা সুবিধাবঞ্চিত ও দরিদ্র, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য কাজ করতে চাই। কেননা মানুষের সুখের সময় না থাকলেও চলে; কিন্তু কষ্টের সময় থাকতে হয়। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন, ঢাকা রয়েল জেনারেল হাসপাতালের নাক কান গলা বিভাগের চিকিৎসক ডা. আবুল হাসনাত। তিনি বলেন, স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি পরিবার যদি নিজের বিষয়ে সচেতন থাকে, সমাজ সুন্দর হবে খুব সহজেই। এ সময় বন্ধু ফোরামের কর্মকা- দেশব্যাপী সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীর শনির আখড়ায় অবস্থিত ঢাকা রয়েল জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
