ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কার গ্রহণ করছেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান, পিপিএম
ডিএমপির ওয়ারী বিভাগে কর্মরত উপপুলিশ কমিশনার তেরোবারের মতো আবারও শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হলেন। সম্প্রতি ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার) পিপিএম মোহাম্মদ ইব্রাহীম খানের হাতে পুরস্কার তুলে দেন। ওয়ারী বিভাগে যোগদানের আগে মোহাম্মদ ইব্রাহীম খান, পিপিএম লালবাগ বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বারোবার শ্রেষ্ঠ ডিসি হিসেবে নির্বাচিত হন। মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, আমার সব সময় চেষ্টা থাকে দেশ ও মানুষের জন্য কিছু করা। সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন লালনে আমার কাজকে আমি গুরুত্ব দিয়ে থাকি। তিনি আরও বলেন, ডিএমপি পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার) পিপিএম চিন্তাশীল, বিচক্ষণ ও খুবই সুন্দর মনের মানুষ। তার উদারতা ও মহতী উদ্যোগে পুরো ডিএমপির বসবাসরত মানুষ এখন দুশ্চিন্তামুক্ত। তার সঠিক নেতৃত্বে মনের মনোবল শক্ত রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে সব ধরনের ভালো কাজে আমরা নিবেদিত থাকব।
