যারা সুবিধাবঞ্চিত ও দরিদ্র, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের জন্য কাজ করতে চাই। কেননা মানুষের সুখের সময় না থাকলেও চলে; কিন্তু কষ্টের সময় থাকতে হয়। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে অবস্থিত এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও এ শাখার বন্ধু ফোরামের সমন্বয়ক মো. সামছুজ্জামান সুমন। সম্প্রতি এডিস মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বন্ধুরা। মো. সামছুজ্জামান সুমন বলেন, প্রতিটি পরিবার যদি নিজের বিষয়ে সচেতন থাকে, সমাজ সুন্দর হবে খুব সহজেই। এ সময় তিনি বন্ধু ফোরামের প্রশংসনীয় কর্মকা-ের কথা তুলে ধরেন।
