মুক্তিযুদ্ধ, ভাষা অন্দোলনসহ দেশের স্বাধীনতা অর্জনের প্রতিটি ইতিহাস তরুণ প্রজন্ম জানলেই দেশ ও রাষ্ট্রের কল্যাণে নীতিবান ও আত্মত্যাগী হয়ে গড়ে উঠবে। এভাবেই তরুণ প্রজন্মের প্রতি অনুপ্রেরণামূলক কথাগুলো বলেন সাবেক ছাত্রনেতা কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর খান মুহাম্মদ জাহিদ। তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তাদের কর্মে, বয়সে নয়। অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য যে আলোকবর্তিকা প্রয়োজন, তা সুশিক্ষার মাধ্যমে হয়ে থাকে। সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সবার। প্রফেসর খান মুহাম্মদ জাহিদ বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ সাফল্যের পথে এগিয়ে চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একজন খাঁটি বাঙালি ছিলেন, তেমনি দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় আল্লাহপাকের মেহেরবাণীতে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন হয়েছেন। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে কাজ করাটাই জীবনের প্রকৃত সার্থকতা। ছাত্রজীবন থেকেই প্রফেসর খান মুহাম্মদ জাহিদ দরিদ্র ও অসহায়দের কল্যাণে নিবেদিত।
