যারা সুবিধাবঞ্চিত ও দরিদ্র অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না তাদের জন্য কাজ করতে চাই। কেননা মানুষের সুখের সময় পাশে না থাকলেও চলে; কিন্তু কষ্টের সময় থাকতে হয়। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব প্রগতিশীল, সৃজনশীল, অনিন্দ্য শৈল্পিক চেতনায় উদ্দীপিত ব্যক্তিত্ব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি)। তিনি বলেন, মানুষের জন্য কিছু করতে পারা অনেক বড় ভাগ্যের বিষয়। তাই মানুষ ও সমাজের কল্যাণের মাধ্যমে বেঁচে থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বন্ধু ফোরামের সদস্য সচিব তরুণ সংগঠক মো. আইয়ুব আলী।
