ঝালকাঠির রাজাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামে মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ স্মৃতিচারণ করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন। মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান মোল্লা, গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মজিবুল হক কামাল। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ফজলুল হক আকন, ইউপি সদস্য মো. মোস্তফা জামান। এ সময় রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল বারেক ফরাজীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকম-লী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
