কিছু মানুষ থাকে যারা মানুষের কল্যাণে বিশ্বাসী। অসহায়দের মুখে হাসি ফোটানোই তাদের শান্তি। দেশ ও সমাজের উন্নয়নে যাদের পথচলা। একজন মানুষের নেতৃত্বে কর্মকর্তারা কত সহজেই হাজারো মানুষকে ভালোবাসে তা চোখে না দেখলে পরিপূর্ণ হয় না। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কল্যাণের মাধ্যমে ছুটেচলা তাদের। কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর, পিপিএমের নির্দেশনায় ইন্সপেক্টর তদন্ত তোফায়েল আহমেদ ও ইন্সপেক্টর অপারেশন কবি মাহবুব আলম সুমন হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
