দেশকে সুন্দরভাবে সাজাতে হলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সবার। কেউ সময়, কেউ বা অর্থ আবার কেউ মেধা ও দক্ষতা দিয়ে নিজের মাতৃভূমির কল্যাণে এগিয়ে আসবে। কেননা মানুষ বেঁচে থাকে তার কর্মে, বয়সে নয়। সম্প্রতি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম। তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন প্রতিটি খাতে এগিয়ে চলেছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, আইসিটিসহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়ন গতিশীল হচ্ছে। সৃজনশীল আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিসউজ্জামান, সদর থানার অফিসার ইনর্চাজ মো. আনিচুর রহমান। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুছ ফারুকী।
