পৃথিবীর সবচেয়ে নির্মল সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয় কখনও রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়। সব ধরনের মানবিকতাবোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবন চলার পথে অন্যতম প্রয়াস। সম্প্রতি সিসিইআর মডেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণকালে কথাগুলো বলেন সিসিইআর মডেল কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতি মমত্ববোধ নিয়ে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিয়ে, সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজনে উপস্থিত ছিলেন সিসিইআর মডেল কলেজের উপাধ্যক্ষ মো. ওমর ফারুকসহ অনেকে।
