মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম পুলিশ সুপার, সিলেট
সিলেট জেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও উপজেলায় নাগরিক আইনি সেবা, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম। সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক সাফল্যে অর্জন করে চলেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রতিটি থানার অফিসার ইনচার্জদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই প্রতিরোধ ও সব ধরনের অপরাধীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। কুখ্যাত ডাকাত সর্দার, অবৈধ অস্ত্র উদ্ধার, পরিবেশ বিপর্যয়কারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। স্থানীয়দের মধ্যে এখন স্বস্তির নিঃশ্বাস। পুলিশ কর্মকর্তাদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সৌভাগ্য মহান আল্লাহপাকের পক্ষ থেকে অনেক নেয়ামত ও দয়া। এ সময় তিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে সব ধরনের কল্যাণমূলক কাজে নিবেদিত থাকার আগ্রহ প্রকাশ করেন। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে সিলেট জেলা পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচএম ইব্রাহীম ভূঁইয়া, বন্ধু ফোরামের সদস্য আমিনুল ইসলাম সোহাগ, শেখ রবিউল আউয়াল ও সিলেট জেলা ব্যুরো প্রধান মো. সিরাজুল ইসলামসহ অনেকে।
