বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয় কখনও কখনও রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়। সবধরনের মানবিকতাবোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবন চলার পথে অন্যতম প্রয়াস
পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে নির্মল সম্পর্কের নাম বন্ধুত্ব। বন্ধু মানে আত্মার আত্মীয়, যে আত্মীয় কখনও কখনও রক্তের বন্ধনকেও ছাড়িয়ে যায়। সবধরনের মানবিকতাবোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবন চলার পথে অন্যতম প্রয়াস।
