সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম
প্রতিটি থানার অফিসার ইনচার্জদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই প্রতিরোধ ও সবধরনের অপরাধীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান
রংপুর জেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও উপজেলায় নাগরিক আইনি সেবা, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক সাফল্য অর্জন করে চলছেন বিপ্লব কুমার সরকার। প্রতিটি থানার অফিসার ইনচার্জদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই প্রতিরোধ ও সবধরনের অপরাধীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। কুখ্যাত ডাকাত সর্দার, অবৈধ অস্ত্র উদ্ধার, খাদ্যে ভেজাল, পরিবেশ বিপর্যয়কারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। স্থানীয়দের মাঝে এখন স্বস্তির নিঃশ্বাস। পুলিশ কর্মকর্তাদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। বিপ্লব কুমার সরকার বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সৌভাগ্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক নেয়ামত ও দয়া। এ সময় তিনি মানুষের মুখে হাসি ফোটাতে সবধরনের কল্যাণমূলক কাজে নিবেদিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
