সমাজের উন্নয়নে নিবেদিত থাকার প্রত্যয় নিয়ে মুজাহিদনগরে ফ্লাওয়ার্স কিন্ডারগার্টেন ও গার্লস হাইস্কুলে বন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হবে। উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। মুজাহিদনগর বন্ধু ফোরামের আহ্বায়ক নূর-ই শাকিলা কাকন বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। সে ধারাবাহিকতায় আমাদের পথচলা। সুন্দর কাজে নিবেদিত থাকতে আগ্রহীদের আমন্ত্রণ রইল।
