সমৃদ্ধিশালী দেশ গড়তে মেধাশক্তিকে কাজে লাগানোর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক, মানবিক উন্নয়ন কর্মকা-ে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পূর্ব কদমতলী বন্ধু ফোরামের আহ্বায়ক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, সুশিক্ষা মানুষের মাঝে গভীর দেশপ্রেম জাগ্রত করে। এ সময় পূর্ব কদমতলী বন্ধু ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাসেল, তানিয়া জাহান, ইমাম হোসেন, তানজিল ইসলাম, রিতা আক্তার, মো. ফয়সাল, আমেনা আক্তার, নাজনীন, টুম্পা আক্তার, জান্নাতুল ফেরদৌস, নির্ঝনা, আফরোজা আক্তারসহ অনেকে।
