মানুষ সমাজে বসবাস করে। সমাজ হলো মানবজীবনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যা সভ্যতা আর উন্নতি গঠন করে। তাই সব সময় সমাজ ও দেশের কল্যাণে নাগরিকসেবা শতভাগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছি। কথাগুলো বলেন, ডিপিডিসির শ্যামপুর জোনের নির্বাহী প্রকৌশলী মো. রাখিবুল হাছান। তারুণ্যের বন্ধু রাখিবুল হাছান এ অঞ্চলে যোগদানের পর থেকেই বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সেবার ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
আর্থসামাজিক উন্নয়নসহ তরুণদের ভালো কাজে উৎসাহিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও রয়েছে স্বস্তি। রাখিবুল হাছান বলেন, মানুষ বেঁচে থাকে তাদের কর্মে, বয়সে নয়। সমাজকে সুন্দরভাবে সাজাতে হলে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে সবার। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একজন খাঁটি বাঙালি ছিলেন, তেমনি দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় মহান আল্লাহপাকের মেহেরবানিতে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে আসীন হয়েছে।
