সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া ছাত্রকে খাদ্যসামগ্রী প্রদান

সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কাঠমিস্ত্রী কাঞ্ছু সূত্রধরের বেঁচে যাওয়া এতিম ছেলে স্কুলছাত্র শুভ কুমার সুত্রধর (১৪) ও তার দাদী পার্বতী বালা সুত্রধরকে (৭০) খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নিজস্ব অর্থায়নে এ খাদ্যসামগ্রী প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

এ খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ কেজি চাল, আতপ চাল ২ কেজি, তেল, ডাল, কালোজিরা, আটা ৩কেজি, সাবান, লবণ, ঘি, কাচকলা, আপেল ও পেয়ারা। এছাড়া নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ তার পক্ষ থেকে শাহজাদপুর উপজেলার বাদলবাড়ি কুমিরগোয়ালিয়া গ্রামের ওই পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মনিরুল গনি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মোজাম সরকার, রাকিবুল ইসলাম রাকিব, শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সাবেক ওই ভাইস চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনার পর থেকে ওই পরিবারে বেঁচে থাকা ২ সদস্য  মানবেতর জীবনযাপন করছিলেন। এমন সংবাদে মানবতারকান্ডারী কেন্দ্রীয় আওয়ামী লীগের ওই নেত্রী এই ব্যবস্থা নিয়েছেন। 

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ার বালসাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী কাঞ্ছু সুত্রধর (৪৫), তার স্ত্রী আন্না রাণী সুত্রধর (৩৫) ও মেয়ে সীমা সুত্রধর (৯) নিহত হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া কাঞ্ছুর একমাত্র ছেলে ১০ম শ্রেণির ছাত্র শুভ কুমার সূত্রধর (১৪)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত