সাতক্ষীরার তালায় হতদরিদ্র পরিবারের ১৬ বছরের এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ধর্ষক সোহাগ সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল।
তিনি আরোও জানান, বুধবার (৩ জুন) রাতে তালা থানা পুলিশ উপজেলার মহান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। ধর্ষক সোহাগ সরদার (২৫) উপজেলা মহান্দি গ্রামের হায়দার সরদারের ছেলে।
(ওসি) মেহেদী রাসেল জানান, গত ২৯ মে শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের ওই শিশুটির হত দরিদ্র মা ও তার পিতা মাঠে কৃষিকাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে সোহাগ তাদের বাড়িতে যায়। এরপর সোহাগ ওই কন্যা শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে।
একপর্যায়ে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরদিন শনিবার শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক সোহাগের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের এ মামলায় বুধবার রাতে তাকে গ্রেফতার করেন।
