শায়েস্তাগঞ্জে মসজিদে অনুদান বিতরণ করছেন ইউএনও সুমী আক্তার

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ১০৮টি মসজিদে ৫ হাজার টাকা করে সরকারী অনুদান বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের চেক তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার। 

৪ জুন দুপুরে ইউএনও সুমী আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভা ও নূরপুর ইউনিয়নের মসজিদগুলোতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বাকী মসজিদে এ অনুদান দ্রæত পৌঁছানো হবে। ১০৮টি মসজিদের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদান এসেছে। 

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদানের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা দেশে ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে ৫ হাজার টাকা হারে এই অনুদান দেওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বা উপ-পরিচালকদের সমন্বয়ে এই অনুদানের টাকা বিতরণ করা হচ্ছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত