করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু, লাশ রেখে পালাল স্বজনরা

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার কিছুক্ষণ পরেই পালিয়ে গেছেন স্বজনরা।

এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত ওই ব্যক্তির লাশ হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নং সিটে পড়ে রয়েছে।

মৃত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে সন্দু মিয়াকে করোনার উপসর্গ সন্দেহে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু তার অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে নেয়া হয়নি। পরে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের সৎ মা বেগম আক্তার জানান, কয়েক দিন ধরে তার জ্বর ছিল। কাল বিকালে পাতলা পায়াখানা হওয়ায় মদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান, রোগীর ফুসফুসে সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট ছিল। অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায়নি। রাতে তিনি হাসপাতালে মারা যান। নিহতের লাশ হাসপাতালেই রয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত