রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ১৩শ ছুঁইছুঁই, মৃত্যু ২২

রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জেলায় ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত  হয়েছে। এর মধ্যে রংপুরে ৮, ঠাকুরগাঁয় ৮, দিনাজপুরে ২, গাইবান্ধায় ২ ,পঞ্চগড়ে ২ এবং লালমনিরহাটে ১ জন রয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮১ জনে। গত ২৪ ঘন্টায় রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয়ের সূত্রে জানা গেছে  সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিভাগের মধ্যে রংপুরে সর্বাধিক সংখ্যক ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে  এবং মৃত্যু দাঁড়িয়েছে ৯ জনে। এর পরেই দিনাজপুরে আক্রান্ত ২৬৮ মৃত্যু ২, নীলফামারী জেলায় আক্রান্ত ১৫৩ মৃত্যু ৪, ঠাকুরগাঁয় আক্রান্ত ১৩০ মৃত্যু ২, পঞ্চগড়ে আক্রান্ত ৮৬ মৃত্যু ২, গাইবান্ধায় আক্রান্ত ৭০ মৃত্যু ৩ এবং কুড়িগ্রামে আক্রান্ত ৭৫ ও লালমনিরহাটে ৪৮। এ দুটি জেলায় কোন মৃত্যু হয়নি। 

করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪০১ জন সহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ২৪৭ জন। এই বিভাগের ৮ জেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ১ হাজার ২৮১ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়া রংপুর বিভাগের ৮ জেলায় ২৪ ঘন্টায় ৩২৪ জন সহ মোট ৩৪ হাজার ৭৬৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৪৭৫ জন রোগী সুস্থ্য হয়েছে। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আমির আহমেদ খান বলেন  গত ১০ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত  বিভাগে
১৪৬০২ নমুনাটি পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১২৮১ টি পজেটিভ  হয়েছে । গত ২৪ ঘন্টায় রংপুরে ১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বিভাগের ৮ জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ জনে। 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত