রাজশাহী বিভাগে আরও ৭২ জন শনাক্ত, দুজনের মৃত্যু

রাজশাহী বিভাগে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলাতেই করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০৮ জনে দাঁড়ালো।

শুক্রবার (৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য। তিনি জানান, নতুন করে বিভাগের ৫ জেলায় ৭২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জে ২২ জন, রাজশাহীতে ৬ জন, নাটোর ও পাবনায় একজন করে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন বগুড়া জেলায় দুইজন। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ জন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, বিভাগে যে এক হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৫১৭ জনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়াও জয়পুরহাটে ২০৫ জন, সিরাজগঞ্জে ৯৪ জন, রাজশাহীতে ৭২ জন, নাটোরে ৬১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬ জন এবং পাবনায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে ১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে রাজশাহী ও বগুড়ায় তিনজন করে, নওগাঁ ও সিরাজগঞ্জে দুইজন করে এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৩০৯ জন করোনা রোগী। এর মধ্যে জয়পুরহাটে ১৮০ জন, বগুড়ায় ৮৮ জন, রাজশাহেীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় একজন। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ২৭৭ জন। এর মধ্যে ৯১ জন নওগাঁর, ৮০ জন জয়পুরহাটের, বগুড়ার ৪৭ জন, সিরাজগঞ্জের ১৪ জন, রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন, নাটোরের ১১ জন এবং পাবনার ৮ জন।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত