রংপুরে সিনিয়র আইনজীবীকে গলা কেটে হত্যা, আটক ১

চুরি করতে গিয়ে ধরা পড়ে আসাদুল হক (৬০) নামে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের এক সিনিয়র আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক চোর। শুক্রবার বেলা দেড়টার দিকে নগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস বারো আউলিয়া এলাকার নিজ বাড়ি থেকে ওই আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় রতন (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত রতন ওই এলাকার মৃত জাফর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আইনজীবীর দুই মেয়ে। বড় মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী। করোনা পরিস্থিতিতে ছোট মেয়েকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন। ধর্মদাসের ওই বাড়িতে আসাদুল হক একা থাকতেন। শুক্রবার বেলা দেড়টার দিকে চুরি করতে গিয়ে ধরা পড়ে রতন। এ সময় আসাদুল হকের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় সময় স্থানীয়রা রতনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার করে।

রতন মাদকাসক্ত এবং এর আগেও রতন ওই বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে বলে স্থানীয়রা জানান। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা 

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, দেয়াল টপকে পালিয়ে যাওয়ায় সময় রতন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । কী কারণে এ হত্যাকাণ্ড এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তিনি জানান  বিকেলে ওই আইনজীবীর লাশ ময়না তদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত