কাশিয়ানীতে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ২৬ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষেধাজ্ঞা অমান্য করে লোক সমাগম করে পৃথক দু’টি বিয়ের আয়োজন করায় দুই কন্যার পিতা,বর ও এক বরযাত্রীকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচার সাব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় তিনি বর ও কন্যা পক্ষের কাছ থেকে ৫ এর অধিক লোক সমাগম না করার অঙ্গীকারনামা নেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ জানান, কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের শাফলীডাঙ্গা গ্রামের রকিবুল ইসলাম নিষেধাজ্ঞা অমান্য করে মেয়ের বিয়ে আয়োজন করেন। এতে করোনাকালীন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মেনে একই উপজেলার রামদিয়া এলাকা থেকে বরযাত্রীসহ বিয়ে করতে আসায় বর জোবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও কন্যার পিতা রকিবুল ইসলামকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়। 

এ বিয়েতে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এনায়েত হোসেন নামে এক ব্যক্তি বরযাত্রীর সাথে আসায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া একই উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের সৈয়দ এনায়েত আলী নিষেধাজ্ঞা না মেনে তার মেয়ের বিয়ের আয়োজন করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিয়েতে কন্যার পিতাকে ৫এর অধিক বরযাত্রী না আনার জন্য অঙ্গীকার নামা নেয়া হয়। 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত