পাবনায় স্ত্রী কন্যাসহ ব্যাংক কর্মকর্তার মবদেহ উদ্ধার

পাবনায় ভাড়া বাসা থেকে স্ত্রী ও পালিত কন্যাসহ অবসরপ্রাপÍ এক ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাবনা শহরের দিলালপুর মহল্লার ফায়ার সার্ভিস স্টোশনের পাশে আব্দুল খালেকের বাড়ি থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়। বাসার মুল্যবান মালামাল লুট হয়েছে। এ হত্যাকান্ডে ডাকাত চক্র জড়িত বলে পুলিশ ধারনা করছে। 

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সতত্যা নিশিচত করে জানান, সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তার বাসায় কোন সারাশব্দ না পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শহরের ফায়ার সার্ভিস স্টোশনের পাশে আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়ার বাসায় ঢুকে ঘর থেকে ভাড়াটিয়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬৫) তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও পালিত কন্যা সানজিদা খাতুন (১৩) এর মরদেহ ৩টি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কোপানোর দাগ রয়েছে। নিহত আব্দুল জব্বার নিসন্তান হওয়ায় সানজিতা খাতুনকে কন্যা হিসেবে পালন করতেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ঘৌতম কুমার বিশ^াস জানান, দুই তিন দিন আগে কোন এক সময়ে তাদের হত্যার পর বাসার মুল্যবান মালামাল লুটে নেয়া হয়েছে। ঘটনার সাথে ডাকাত চক্র জড়িত বলে প্রথমিকভাবে পুলিশ ধারনা করছে। পুলিশ উদ্ধারকৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাবনা থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশী অভিযান চলছে বলে। 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত