বিজিবির হাতে গাঁজাসহ আটক তিনজনের ৬ মাস করে কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার এলাকা থেকে বিজিবি হাতে আড়াই কেজি গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৫ জুন) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড প্রদান করে। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। 

শুক্রবার বিকেল ৫টায় বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর চরবাগড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাওন হোসেন(১৯), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার গংগোধবাসা বাড়ী গ্রামের কালাম ফকিরের ছেলে সোহেল ফকির (২৩) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মমিন হোসেনের ছেলে আকাশ হোসেন (২১)।

এর আগে শুক্রবার সকালে ধর্মঘর বিওপির হাবিলদার মহসিন হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল ধর্মঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত