চাঁদপুরে করোনা ও উপসর্গে ৬ নারী-পুরুষের মৃত্যু

চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণে করোনার উপসর্গ নিয়ে গত ১২ ঘন্টায় ৬জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে। তাদের ১জন চাঁদপুর সদরে ৪জন হাজীগঞ্জে এবং ১জন মতলব দক্ষিণের।

হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক আবদুল আউয়াল সর্দার শুক্রবার সকাল ১০ টা ৫০ মিনিটে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ীর বাসিন্দা। বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট্য ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগ থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের হোসেনের মেয়ে মিথিলা (২০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

পারিবারিক সূত্র জানান, মিথিলার কিডনি এবং লিভারে সমস্যা দেখা দেয়। চিকিৎসার জন্য অনেকদিন যাবত হাসপাতালে আনা-নেওয়ার মাঝে তার করোনা পজিটিভ হয়ে যায়। গত ১৫ দিন ধরে ঢাকা কুর্মিটোলা হসপিটালে মিথিলা ভর্তি ছিল। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে সে মারা যায়। উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের এন্নাতলি গ্রামে শুক্রবার সকালে করোনা উপসর্গ জ্বর শ্বাসকষ্টে দুলাল মিয়াজী নামে এক ব্যক্তি মারা যায়। তার পিতার নাম জহিরুল ইসলাম মিয়াজী। এছাড়াও সকালে ২নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের পুরাতন বাড়ীর আবুল কালাম (৫৫) নামে এক লোক করোনা উপসর্গে নিহত হয়েছে। তার পিতার নাম আবদুল মতিন।

সকাল ৭টার সময় মৃত্যুবরণ করলেও বিকেল ৪টা পর্যন্ত বাড়ীর আঙ্গিনায় পড়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় তার মৃত্যুদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

এদিকে চাঁদপুর সদরে মাহবুবুল হক (৬০) নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ি বাসিন্দা। শুক্রবার সকালে তার স্যাম্পল নেয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। তার আত্মীয়-স্বজনরা জানান, মৃত মাহবুবুল হকের করোনার লক্ষণ ছিলো। অনেকদিন যাবত বাড়িতেই তিনি অসুস্থ্য অবস্থায় ছিলেন। এছাড়া আগে থেকেই তিনি এজমার রোগী ছিলেন। মতলব দক্ষিণ উপজেলায় আব্দুল কুদ্দুছ (৫৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা গেছেন। উপাদী দক্ষিণ ইউনিয়নে তার বাড়িতই মৃত্যু হলে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফন কাজে অংশ নিচ্ছেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের দাফন কাজে নিয়োজিত টিমের সদস্যরা।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত