মধ্যরাতে আমতলী পৌর মেয়র ও ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টা

অফিস কার্যালয় ভাঙচুর, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বরগুনার আমতলীতে মধ্যরাতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমানকে হত্যা চেষ্টা করে এক দল দুর্বৃত্ত। এসময় তাদের অফিস কার্যালয় ভাঙচুর ও দুই জনকে কুপিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হন। 

এ ব্যাপারে পৌর মেয়র মো. মতিয়ার রহমান মুঠোফোনে বলেন, “ রাত ১২ টার দিকে অফিস কার্যালয়ে এক জরুরী মিটিং চলা অবস্থায় একদল সন্ত্রাসীরা ধারালো চাপাতি, রামদা নিয়ে আমাদের উপর হঠাৎ অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদেরকে বাঁচাতে কয়েকজন এগিয়ে আসলে তাদের কে কুপিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আঘাতে জাহিদ ও হাসান নামে দুই জন গুরুত্বর আহত হয়। তাদেরকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।” 

পৌর মেয়র ও ভাইস চেয়াম্যানকে বাঁচাতে গেলে জাহিদের হাতে এবং হাসানের মাথায় কোপ দেয় সন্ত্রাসীরা। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হামলার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।     

ঘটনাস্থলে তাৎক্ষনিক আমতলী থানা পুলিশ পৌঁছে চাপাতি, রামদাসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো সেন্টু খান,পারভেজ ও মুরাদ।

এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মামুনকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিস্তারিত আসছে..


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত