পুলিশ কমিশনারকে ‘ঘুষ প্রস্তাব’ যুগ্ম কমিশনারের!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন তাকে পার্সেন্টেজ (সুবিধা) গ্রহণের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এ অভিযোগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদকে চিঠি দিয়ে ওই কর্মকর্তাকে বদলির অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

গত ৩০ মে ডিএমপি সদর দপ্তরের প্যাডে আইজিপিকে এ চিঠি দেন ডিএমপি কমিশনার। চিঠির স্মারক নং- ডিএমপি (সঃদঃ)/প্রশাসন/এ-৫১-২০২০/১০০৮।

চিঠিতে ডিএমপি কমিশনার উল্লেখ করেন, ‘ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিক) মো. ইমাম হোসেন বিপিএস-সেবা (বিপিএম-৭১৯৯০৭১৪০৫) একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের নিকট পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে উক্ত কর্মকর্তাকে  ডিএমপিতে কর্মরত রাখা সমীচিন নয় বলে প্রতীয়মান হয়েছে।’    

আইজিপিকে অনুরোধ করে মোহা. শফিকুল ইসলাম লিখেছেন, ‘এমতাবস্থায়, ডিএমপির যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেন বিপিএম-সেবাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধে করা হলো।’

তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন চিঠির বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন,  ‘গোপনীয় কিছু থাকলে তা মিডিয়া বিভাগে আসে না।’

চিঠিটি পুলিশ সদর দপ্তরে পৌঁছায়নি বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। তিনি জানান, এই বিষয়ে পুলিশ সদর দপ্তরে এখনো কোনো কিছু পৌঁছায়নি। এমন করেসপনডেন্স এলে বা ইস্যুজ এলে পুলিশ সদর দপ্তর তা প্রপার ওয়েতে দেখবে।

এ বিষয়ে জানতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। আর ডিএমপির যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত