সংকটকালে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে বললেন বাদশা

করোনা মহামারীর সংকটকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীকে মানুষের পাশে থাকার জন্য আবারও নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

শনিবার (০৬ জুন) রাজশাহীতে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলার সম্পাদকমণ্ডলির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজশাহীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে এর আয়োজন করে মহানগর ওয়ার্কার্স পার্টি।

ফজলে হোসেন বাদশা বলেন, কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল জীবনের শেষ দিন পর্যন্ত ওয়ার্কার্স পার্টির সঙ্গে ছিলেন। তার মতো নেতাকে হারিয়ে পার্টির মানবমুক্তির সংগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, কাবুল সব সময় মানুষের জন্য কাজ করেছেন। তার মতো পার্টির সকল নেতাকর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে। করোনার এই সংকটকালেও পার্টির নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে। তবে এ সময় সবাইকে স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমÐলির সদস্য এন্তাজুল হক বাবু, সিরাজুর রহমান খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবদুল মতিন প্রমুখ।

যশোরের ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তাফিজুর রহমান কাবুল ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৩১ মে রাতে মারা যান। সামরিক শাসক এরশাদের শাসনামলে তিনি গ্রেপ্তার হয়ে অমানবিক নির্যাতনের শিকার হলেও রাজনীতি ছাড়েননি। সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতমুখ ছিলেন কাবুল।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত