শ্রীপুরে ইউপি চেয়ারম্যান সস্ত্রীক করোনায় আক্রান্ত

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ও তার স্ত্রী হোসনে আরা বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাতেন সরকার ও তার স্ত্রী রাজধানীর আজগর আলী হাসপালে চিকিৎসাধীন। 

চিকিৎসকদের বরাত দিয়ে বাতেন সরকারের ছেলে ব্যারিষ্টার হুসনী মোবারক সুমন জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা ভালো নয়। বিশেষ করে চেয়ারম্যান বাতেন সরকারকে প্রায় সময় অক্সিজেনের সার্পোট লাগছে। 

তিনি আরো জানান, ঈদের পর দিন থেকে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে হোম আইসোলেশনে ছিলেন তিনি। গত ২ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা সন্দেহে তার নমুনা নেন। বৃহস্পতিবার হঠাৎ করেই তার শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল হাসপালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।  


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত