বিনা চিকিৎসায় মৃত্যু, কফিন কাঁধে যুবকদের প্রতিবাদ

করোনাভাইরাস আতঙ্কে বিনা চিকিৎসায় সিলেটে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এর প্রতিবাদে কফিন কাঁধে মিছিল ও সভা করেছে সিলেটের যুব সমাজ।

গতকাল শনিবার বিকেলে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ করেছেন তারা। এতে সভাপতিত্ব করেন ‘পাবলিক ভয়েস’ নামের সামাজিক সংগঠনের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। আর পরিচালনা করেন ‘উই আর ন্যাশনালিস্ট’ সংগঠনের সভাপতি আবু সালেহ মো. তাহের।  

প্রতিবাদ সভায় মিফতাহ সিদ্দিকী বলেন, ‘চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু সিলেটবাসী আর বরদাশত করবে না। যদি সিলেটে আর এ ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা সিলেটবাসীকে সঙ্গে নিয়ে হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব।’

ইমতিয়াজ হোসেন আরাফাত নামের স্বজন হারানো এক ব্যক্তি বলেন, ‘আমাদের পুণ্যভূমি সিলেটে আমার চাচির মতো আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেখতে চাই না। সিলেটবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন- মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, ইসলামপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমদ, উই আর ন্যাশনালিস্টের সহ-সভাপতি দুলাল আহমদ, ‘ক্ষ্যাপা তারুণ্য’র সহকারী সমন্বয়ক ফয়েজ আহমদ বেলাল, উই আর ন্যাশনালিস্টের সহ-সভাপতি সৈয়দ আমির আলী, রোটারি ক্লাব অব সিলেট গ্যালাক্সির সেক্রেটারি হাসান আহমদ, হ্যাল্পিং হ্যান্ডস সিলেট’র সহসভাপতি মইনুল আহমদ ও সুয়েব আহমদ প্রমুখ।

এদিকে, সিলেটে বিনা চিকিৎসায় মৃত্যুসহ করোনা প্রতিরোধে শনিবার বিশেষ বৈঠকে বসেছিলেন সুধীজনরা। বৈঠক থেকে সুনির্দিষ্ট চারটিসহ কয়েকটি প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের কাছে উপস্থাপন করা হয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত