প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, তরুণের বিরুদ্ধে কসবায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

গত শনিবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারে বলা হয়, ‘হক কথা তিতা লাগে’ নামীয় একটি ফেসবুক আইডি থেকে গত ৩০ মে বিকেল ৪টা ৪৮ মিনিটে ও ৩১ মে রাত ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করা হয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি স্ট্যটাসটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধাচরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারণার শামিল। 

অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার ‘হক কথা তিতা লাগে’ ফেসবুক আইডিটি পরিচালনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদি ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বলেন, আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

কসবা থানার ওসি মো. লোকমান হোসেন জানান, ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত