শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে এক ঘণ্টায় দুই জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে শনিবার রাতে এক ঘন্টার ব্যবধানে দুইজন মারা গেছেন। তারা হচ্ছেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপট্রি এলাকার এক পুরুষ রোগী (৩০) এবং বরিশাল নগরীর পলাশপুর এলাকার আরেক ব্যক্তি (৪০)। প্রথমজন শনিবার রাত সোয়া ১০টায় এবং দ্বিতীয়জন রাত সোয়া ১১টায় মৃত্যুবরন করেন। দ্বিতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা নিগেটিভ এসেছিল। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত পটুয়াখালীর রোগী শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। তখনই তার অবস্থা খারাপ ছিল। রাত সোয়া ১০ টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত্র ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল নগরীর বাসিন্দা ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গত ৪ জুন দুপুরে ভর্তি হয়েছিলেন। শনিবার বিকেল থেকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়। তবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৬ জুন রাত পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনাভাইরান শনাক্ত ছিলেন।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত