সিরাজগঞ্জের র্যাব-১২’র সদস্যরা বগুড়ার ধুনট থানাধীন মথুরাপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ কামরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে বগুড়ার ধুনট থানার পেরুয়া হটি গ্রামের মৃত কাশেম আলির ছেলে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উল্লেখিত বাজারে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
