সিলেট জনপ্রিয় হচ্ছে ভাসমান সবজি চাষ

বারি’র উদ্যোগে বিভাগের চার স্থানে চালানো হচ্ছে গবেষণা

সিলেটে রাসায়নিক ও কীটনাশক ছাড়াই ভাসমান বেডে সবজি চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে জেলার দুটি উপজেলার দেড়শ’ জন কৃষক এ পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। বাজারে এসব সবজির চাহিদার পাশাপাশি পুষ্টিগুণ বেশী এবং খরচ কম হওয়ায় কৃষকরা এ পদ্ধতির প্রতি ঝুঁকছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, জেলার গোলাপগঞ্জ উপজেলা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুরে এ পদ্ধতিতে সবজি চাষের জন্য প্রায় অর্ধ শতাধিক বেড তৈরী করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি)’ ‘ভাসমান বেডে সবজি চাষ ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ প্রকল্পে’র মাধ্যমে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরণের সহযোগিতা। 

বারি’র সরেজমিন গবেষণা বিভাগ, সিলেট এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, সিলেট অঞ্চলে সবজির ব্যাপক ঘাটতি রয়েছে। দেশে সবজির ঘাটতি পূরণ এবং বিকল্প উপায়ে সহজে ভাল সবজি প্রাপ্তির উদ্দেশ্যে সিলেট অঞ্চলে এই প্রযুক্তিতে পানির উপর স্বল্প খরচে সবজি চাষের ওপর গবেষণা চালানো হচ্ছে। তিনি জানান, সিলেট অঞ্চলে ২০১৭ সালে শুরু হয় এই প্রকল্পের কাজ। ৫ বছর মেয়াদী এ প্রকল্পের এরই মধ্যে তিন বছর অতিবাহিত হয়েছে। গবেষণা কাজ দুই বছর পর শেষ হবে। গবেষণায় সাফল্যের এ ব্যাপারে পাইলট প্রকল্প গ্রহণ করা হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

 তিনি জানান, সিলেট জেলায় এ দুটি উপজেলায় গবেষণা হচ্ছে। সিলেটের বাইরে মৌলভীবাজার এবং হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় ভাসমান বেডে সবজি চাষ নিয়ে অনুরুপ গবেষণা চালানো হচ্ছে। তিনি বলেন, যারা ভাসমান বেডে সবজি চাষ করবেন, তারা নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে উৎপাদিত ফসল বিক্রিও করতে পারবেন। তিনি জানান, ফেঞ্চুগঞ্জের কৃষক বেলালের গতবার ৭৬টি লাউ ধরে। খাবার পর তিনি কিছু লাউ বিক্রিও করেন। তিনি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভাসমান নিয়ে গবেষণা চালাচ্ছে। আর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রসারণের কাজটি করছে। 

গোলাপগঞ্জের সবজি চাষী মারুফ আহমদ জানান, গত এক বছর ধরে অব্যবহৃত পুকুর বিলে বেড তৈরী করে তিনি টমেটো, বেগুন , কাচামরিচ, লালশাক, কলমিশাক, ঢেঁড়শ, বরবটি, লাউ ও সিম চাষ করেছেন। এ বেডে উৎপাদিত ফসল এক মাসের মধ্যে খাওয়া বিক্রির উপযোগী হয়। এতে অল্প সময়ের মধ্যে তিনি লাভের মুখ দেখেছেন বলে জানান। এর মাধ্যমে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারছেন বলে জানান কৃষক। এ কারণে অনেকেই এ ধরণের চাষাবাদের প্রতি উৎসাহী হচ্ছেন। 

ফেঞ্চুগঞ্জের কটালপুরের কৃষক বিলাল আহমদ বলেন, ভাসমান বেডে সবজি চাষ একটি নতুন পদ্ধতি। পাশাপাশি এ পদ্ধতিতে সবজি চাষ কিছুটা কষ্টকর। এ পদ্ধতিতে পতিত ডোবা ও পুকুরে সবজি চাষে সাফল্য পেয়েছেন জানিয়ে এ কৃষক বলেন, এ পদ্ধতিতে একই বেডে একাধিক সবজি চাষ করা যায়। বাজারে এ বেডের সবজির প্রচুর চাহিদা রয়েছে। এসব সবজির পুষ্টিগুণও বেশি। খরচ কম হওয়ায় বেশী লাভও পাওয়া যায়।  তিনি সহ অন্য কৃষকরা ভেজালমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন বলে জানান তিনি।

কৃষি সংশ্লিষ্টরা হাওর প্রধান সিলেট অঞ্চলের পুকুর, ডোবা, খান, বিল ও নালায় প্রায় সারাবছরই পানি থাকে। বৃষ্টিবহুল এ অঞ্চলে দেশের অন্যান্য এলাকার সবজি ফলানোর সুযোগ কম। ফলে পুরো এলাকায় সবজি ঘাটতি এবং সেই ঘাটতি মেটাতে দ্বারস্ত হতে হয় দেশের অন্যান্য অঞ্চলের উপর।

সিলেটের ফেঞ্চুগঞ্জ রোডের কটালপুর এলাকায় যাওয়ার সময় চোখে পড়ে রাস্তার দুইপাশের জলাশয়ে পরপর সাজানো অনেকগুলো ভাসমান বেডে বিভিন্ন প্রকারের সবজি চাষ করা হচ্ছে। বাঁশের খুটি  দিয়ে মাচা তৈরি করে দেওয়া হয়েছে। মাচায় সবজির লতাপাতা ছড়িয়ে ঝাড় হয়ে গেছে। 

কৃষকদেরকে ভাসমান বেডে সবজি চাষের কলাকৌশল শিখিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা।  বিশেষ করে সিলেটের সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত বিজ্ঞানীরা সিলেটের বিভিন্ন ডোবায় ভাসমান বেডে সবজি চাষে এলাকার কৃষকদের উদ্ধুদ্ধ করেন এবং তাদেরকে প্রয়োজনীয় সব ধরণের পরামর্শ প্রদান করেন। সবকিছু আয়ত্ত্ব করার পর কৃষকরা ডোবায় সবজি চাষ শুরু করেন। 


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত