লম্বা, ঘন, উজ্জ্বল, রেশমি চুল কে না চায়? চুলের স্বাস্থ্যের ব্যাপারে সবারই কম-বেশি অভিযোগ আছে। কারো চুল বৃদ্ধি স্বাভাবিক নয়, চুল ভেঙে যাচ্ছে, নিষ্প্রাণ চুল, খুশকি সমস্যা, মাথার খুলি সংক্রমণ ইত্যাদি। চুল পড়া একটি সাধারণ সমস্যা। সৌন্দর্য ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. দিপালী বার্দোওয়াজ চুল পড়া বন্ধে কিছু সহজ ও গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন।
-প্রতিদিন সকালে কয়েকটি আমলা ও অ্যালোভেরা জুস পান করুন।
-প্রতিদিন দুই চা চামচ তিসি বীজ খেতে পারেন।
-সপ্তাহে তিনবার চুল ধুয়ে নিন (সপ্তাহে একদিন চুলে তেল, চুলে মোড়ানা, শ্যাম্পু ব্যবহার, কন্ডিশনিং, সিরাম ব্যবহার করুন)।
-প্রতিদিন কমপক্ষে দুই লিটার পানি পান করুন।
-শুধুমাত্র কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান।
-সবুজ চা, বাদাম, শুকনো ফল, প্রতিদিন ডায়েটে সবুজ শাকসবজি খান এবং কম পরিমাণে ক্যাফেইন গ্রহণ করুন।
-হেয়ার স্টাইল পণ্য, চুল রঙ, ইস্ত্রি ইত্যাদি করবেন না।
-চুলের যত্নে হালকা ভেষজ পণ্য ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কসমেটিক ব্যবহার করবেন না।
পেঁয়াজ: চুল পড়া রোধে পেঁয়াজের জুস বা রস দারুণ কার্যকর। দুই থেকে তিনটি বড় পেঁয়াজ নিন। জুস তৈরি করুন। তারপর মাথার খুলিতে তেলের মতো করে ব্যবহার করুন। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস চমৎকারভাবে চুল পড়া রোধ করে, চুল বৃদ্ধি করে, মাথার খুলির সংক্রমণ রোধ করে এবং পরিষ্কার রাখে।
ডা. দিপালী বর্দোওয়াজ বলেন, পেঁয়াজে প্রচুর পরিমাণে পলিফেনলস, সালফাইড থাকে। যা চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁয়াজের জুস, মেথি বীজের গুঁড়া, মধু মিশিয়ে রাতে রেখে দিন। শুষ্ক মাথায় ব্যবহার করুন। স্বাভাবিক মাথায় অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। টাক মাথায়ও এটি ব্যবহার করতে পারেন।
