বাংলাদেশ কিংবা ভারত কোথাও নারীর নিরাপত্তা নেই। পুরুষের চরিত্র সহজে পাল্টানোর মতো নয়। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এ ব্যাপারে ফেসবুকে একটি পোস্ট করেছেন। এখানে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
“বাংলাদেশে আমি নেই আজ প্রায় ২২ বছর। ফেসবুকেই মাঝে মাঝে দেশের খবর দেখি। দেশের আনাচে কানাচে কী হচ্ছে তা জানা হয় না। বরং ভারতের কোথায় কী হচ্ছে তা বেশ জানতে পারি। সকালের কাগজটা খুললেই অনেকটা জানা হয়ে যায়। আজ টাইমস অব ইণ্ডিয়াতে দেখলাম একজন আশি বছর বয়স্কা মহিলাকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছে নৈনিতালে।
আর দিল্লিতেই তিন বছর বয়সী এবং চার বছর বয়সী দুটো শিশুকে ধর্ষণ করেছে ৩৫ বছর বয়সী প্রতিবেশি এবং বাড়িওয়ালা। তারপর আরও খবর, ৮ বছর বয়সী একটি শিশুকে প্রথমে অপহরণ, তারপর খুন, তারপর ধর্ষণ করা হয়েছে। দিল্লিতেই। অথচ জ্যোতি সিংএর নৃশংস ধর্ষণ আর হত্যাকাণ্ডের পর যে প্রতিবাদ হয়েছে দেশজুড়ে, অনেকে ভেবেছিল এবার হয়তো ধর্ষণের সংখ্যা কমবে। কিন্তু পুরুষের চরিত্র সহজ নয় পাল্টানো। ধর্ষণের সময় আর খুন করার সময় প্রতিটি ধর্ষক আর প্রতিটি খুনী ভাবে সে ধরা পড়বে না। কপাল খারাপ হলেই ধরা পড়ে। তা ঠিক, অধিকাংশ অপরাধীই তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের টিকিটি ছোঁয়ার সাধ্য কারও নেই।”
