কন্যা সন্তান জন্ম দিল ১০ বছরের ধর্ষিতা শিশু

ভারতে ১০ বছর বয়সী এক ধর্ষিতা শিশুকে দেশের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে গর্ভপাতে নিষেধাজ্ঞা দিয়েছিল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ওই শিশু একটি কন্যাশিশুর জন্ম দিয়েছে।
ওই নাবালিকাকে গত সাত মাস ধরে তারই অত্যন্ত নিকটাত্মীয় একজন চাচা বহুবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। ধর্ষণকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু দেশের আদালত মেয়েটিকে এই যুক্তিতে গর্ভপাতের অনুমতি দেয়নি যে সে গর্ভাবস্থার একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং ডাক্তারদের এক প্যানেলের রায় ছিল ওই অবস্থায় গর্ভপাতের চেষ্টা ‘খুব বিপজ্জনক’ হবে।
এই পরিস্থিতিতে এদিন সকালে সিজারিয়ান সেকশন করিয়ে চন্ডীগড়ের এক সরকারি হাসপাতালে ওই ধর্ষিতা বালিকার সন্তানের জন্ম দেওয়ানো হয়।
২ দশমিক ৫ কিলোগ্রাম (সাড়ে পাঁচ পাউন্ড) ওজনের সদ্যোজাত শিশুটি ও তার মা—দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন। তবে মেয়েটি এখনও জানে না সে একটি সন্তানের জন্ম দিয়েছে।
গর্ভাবস্থার সময় তাকে বলা হয়েছিল তার পেট ফুলে উঠেছে কারণ তার পেটে একটি বড় আকারের পাথর তৈরি হয়েছে।
ধর্ষিতা মেয়েটি যে গর্ভবতী হয়ে পড়েছে সেটা জানাই গিয়েছিল মাত্র সপ্তাহ পাঁচেক আগে— যখন পেটব্যথা হচ্ছে বলায় তার বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।
ভারতে শিশুদের কল্যাণে কাজ করেন যে অ্যাক্টিভিস্টরা, তারা অনেকেই এই ধর্ষিতা মেয়েটির সঙ্গে কথা বলেছেন।
এরা বলছেন যদিও ওই মেয়েটি খুব মেধাবী, কিন্তু সে আসলে মনে মনে এখনও একেবারে একটি নিষ্পাপ শিশুই রয়ে গেছে। তার সঙ্গে যে কী ঘটে গেছে, সে ঘুণাক্ষরেও তা বুঝতে পারেনি।
ধর্ষিতা মেয়েটির বাবা-মা আগাগোড়াই বলে এসেছেন, তাদের কন্যার গর্ভে যে সন্তান এসেছে তার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, তারা কোনও সম্পর্ক চানও না।
ফলে সদ্যোজাত ওই সন্তানটিকে পরে দত্তক হিসেবে কোনও দম্পতিকে দেওয়া হবে বলেই স্থির হয়েছে।
সূত্র : বিবিসি


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত