প্রায় ৮ ফুট লম্বা গুরুতর আহত বার্মিশ অজগর সাপের সিটি স্ক্যান হলো। রোববার (২৪ সেপ্টেম্বর) ভারতের ভুবনেশ্বরের বেসরকারি একটি ক্লিনিকে চিকিৎসা চলাকালীন ওই সাপটির সিটি স্ক্যান করা হয়। সাপের সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে শুভেন্দু মল্লিক জানান, দেশের মধ্যে এই প্রথম কোনো সাপের সিটি স্ক্যান করা হলো।
চার দিন আগে ভুবনেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দূরে কেওনঝাড় জেলার আনন্দপুর থেকে উদ্ধার করা হয় এই আহত অজগরটিকে। বনদফতর সাপটিকে উদ্ধার করে সাপ সহায়তা কেন্দ্রের হাতে তুলে দেয়। উড়িষ্যার এ সংস্থাটির ৬০ জন স্বেচ্ছাসেবী উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে।
সূত্র : আজকাল
