আবার বাচ্চা প্রসব করল সেই বাঘিনী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সেই বাঘিনী আবারও বাচ্চা দিয়েছে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বাঘিনী তার নিজের খাঁচায় একটি বাচ্চার জন্ম দেয় বলে জানান ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা বাচ্চা প্রসব করতে দেখেছেন। তিনি জানান, প্রায় ৫ বছর আগে শ্রীমঙ্গল মির্জাপুর এলাকায় মানুষের হাতে আটকা পড়ে তিনটি মেছো বাঘের বাচ্চা। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন তাদের সেবা ফাউন্ডেশনে। একটি বাচ্চা সঙ্গে সঙ্গে মারা যায়। বাকি দুইটি বাচ্চাকে ফিডার দিয়ে দুধ খাইয়ে পরম যত্নে বড় করেন। তিনি জানান, বাচ্চা দুইটি সব সময় তাদের বাসায় উন্মুক্ত বিচরণ করতো। তার ছোট বোন এ বাঘের বাচ্চা দুইটিকে নিয়ে খেলা করতো। বাচ্চা দুইটি বড় হওয়ার পর তাদের নিয়ে আসা হয় সেবা ফাউন্ডেশনের খাঁচায়। সেখানে এক বছর আগে বাঘিনী দুইটি বাচ্চা দেয়। এক বছর পর ১০ অক্টোবর মঙ্গলবার সকালে আবারও একটি বাচ্চার জন্ম দেয়। তিনি জানান, বাচ্চা ও বাঘিনী উভয়ই ভালো আছে।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত