জিহ্বায় শব্দের স্বাদ!

জিহ্বায় শব্দের স্বাদ পান ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের বাসিন্দা জেমস ওয়ানারটন। এটি অবশ্য তার একটি রোগ। এর নাম সিনেস্থেশিয়া। দি ইনডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কুকুরের ডাক শুনলে আমি কাস্টার্ডের স্বাদ পাই। ‘লাইক’ শব্দ শুনলে দইয়ের স্বাদ পাই। এরকম লম্বা ফিরিস্তি তুলে ধরেছেন তিনি।

ওয়ানারটন প্রথম শব্দের স্বাদ পেয়েছিলেন স্কুলে। ঈশ্বরের প্রার্থনা উচ্চারণ করার সময় তিনি বেকনের স্বাদ পান। কোনো একটি নির্দিষ্ট শব্দ শুনলে জিহ্বায় কোনো একটি নির্দিষ্ট স্বাদ আসে এ অভিজ্ঞতার কথা অনেক দিন লুকিয়েই রেখেছিলেন তিনি। ২০ বছর বয়সে জানতে পারেন, চিকিৎসাবিজ্ঞানে এটি নতুন নয়। এখন তো এ নিয়ে গবেষণাও হচ্ছে। তবে তিনি যে শুধু খাবারের স্বাদ পান, তা কিন্তু নয়। ?মার্ক শব্দটি তাকে পেনসিলের শিসের স্বাদ এনে দেয়। ‘ডেভিড’ শব্দটি শুনলে তিনি কাপড়ের স্বাদ পান। স্কুলে ফরাসি ভাষা শেখার সময় তিনি ডিমের স্বাদ পেয়েছিলেন। আর জার্মান ভাষা শেখার স্বাদ ছিল মার্মালেডের মতো। এ কারণে ছেলেবেলায় বন্ধুত্ব করার সময় বেছে বেছে দোস্তি করতেন। যাদের নাম তাকে বিশ্রী স্বাদ এনে দিত, তাদের সঙ্গে দোস্তি নয়! এমনকি প্রেমিকা বাছাই করতেও নামের স্বাদকে গুরুত্ব দিতেন তিনি। এ বিষয়ে ওয়ানারটন বলেন, শব্দের স্বাদ পছন্দ না হলে আমার বিরক্ত বা বিষাদের অনুভূতি হয়। এটি আমি চাইলেও এড়াতে পারি না। কিন্তু এ অদ্ভুত জটিলতা মেনে নিয়েই তিনি এখন একজন সুখী মানুষ।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত