মৃত মানুষের বাড়িতে কান্না করাই তাদের পেশা!

কণ্ঠশিল্পী মনির খানের একটা গান শুনেছিলাম- ‌‘ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে...।’ এই যে কাঁদার জন্য মানুষ ভাড়া করার বিষয়, এটি শুধু গানে নয়, বাস্তবেও আছে। মৃত্যু মানুষের পাশে বসে কাঁদার জন্য এমন লোক ভাড়া পাওয়া যায় ভারতের রাজস্থান রাজ্যে!

রাজস্থানের রাস্তায় প্রায়ই দেখতে পাওয়া যায় কালো পোশাক পরিহিত অসংখ্য নারী। যারা স্থানীয়দের কাছে ‘রুদালি’ বলে পরিচিত। তাদেরকে ‘প্রফেশনাল মৌনার’ বা পেশাদার বিলাপকারীও বলা হয়। কেউ মারা যাবে এমন আশঙ্কা দেখা দিলে এবং মৃত ব্যক্তির জন্য কান্না করার কেউ না থাকলে মানে কোনো আত্মীয়-স্বজন না থাকলে এই নারীদেরকে আগে থেকেই ভাড়া করা হয়।

ভাড়া করা এসব পেশাদার বিলাপকারীরা মরা বাড়িতে গিয়ে বুক চাপড়ে এমনভাবে কান্না করবে যে আশপাশের বাড়ির সবাই কান্নার শব্দ শুনে মরা বাড়িতে এসে উপস্থিত হবে। সজোরে কাঁদতে কাঁদতে এই নারীরা সারা বাড়িতে মাতম ছড়িয়ে দেন।

কাঁদার সময় গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লেও চোখের পানির একটি কণাও তারা মুছেন না। কেননা তাদের কাজ তো চোখের পানি ঝরানোই! মৃত্যের বাড়িতে গিয়ে বিলাপ করেই জীবিকা নির্বাহ করছেন তারা।

মৃত্যের বাড়িতে শোকাবহ পরিবেশ তৈরি করতেই এইসব নারীদেরকে ভাড়া করে আনা হয়।রাজস্থানের শত শত বছরের পুরনো এই প্রথা এখনো চলছে। তারা সবসময় কালো পোশাক পরিধান করে। তাদের ধারণা যমের পছন্দের রঙ কালো। তাই মৃত্যুদূতকে খুশি করতে তার পছন্দের সাজেই নিজেদের সজ্জিত করে তারা। এই নারীদের বেশ কিছু সমাজে বিয়ে করার নিয়ম নেই।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত