চোখ দিয়ে তুলা ঝরে!

কেউ কাঁদলে চোখ দিয়ে ঝরবে পানি এটাই স্বাভাবিক। কিন্তু পানির বদলে যদি অন্যকিছু ঝরে, তাহলে একটু অবাক হওয়ার মতোই ঘটনা। এমনই অবাক ঘটনাটিই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ওই প্রদেশে মানসী নামে এক মেয়ে যখন কাঁদে, তখন তার চোখ দিয়ে পানির বদলে তুলা মতো ছোট ছোট দানা ঝরে। ২৫ আগস্ট থেকে তার চোখ দিয়ে এমনভাবে তুলা ঝরছে। দিনে প্রায় ৩৫ থেকে ৪০টি তুলার দানা তার চোখ দিয়ে ঝরে।

অদ্ভুত এ ঘটনায় ভীত হয়ে পড়েছেন মানসীর গ্রামের লোকেরা। সবাই মনে করছেন, কোনো ভূত মানসীর ওপর ভর করেছে; আর এজন্যই এমন ঘটছে। গ্রামবাসীর সঙ্গে তাল মিলিয়ে মানসীর মা-বাবা মনে করছেন, তাদের মেয়ের প্রতি কোনো দেবীর অভিশাপের কারণে এমনটি হয়েছে। ফলে তারা চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে আশ্রয় নিয়েছেন ঝাড়-ফুঁকের। তবে এ বিষয়ে মধ্যপ্রদেশের জাবালপুর মেডিকেল কলেজের ডিন ও অফথামোলজিস্ট নবনিত সাক্সেনা বলছেন, ভিন্ন কথা। তার মতে, অ্যালার্জির সমস্যার কারণে এমন হয়ে থাকে। ওই কলেজের আরেক অধ্যাপক পাওয়ান সেতাক জানান, চোখে যখন তীব্র অ্যালার্জির প্রদাহ হয়, তখন এমন হতে পারে। এছাড়া তিনি ভিটামিন ‘ডি’র ঘাটতিকেও এ সমস্যার জন্য দায়ী করেন। 
সূত্র : ওয়েবসাইট


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত