মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের পর্যটন শহর ব্রাহ্মানা। আর এই শহরটির পর্যটক আর্কষণে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শহরের মেয়র পিয়েরি। উদ্যোগটি হলো- পর্যটক আকর্ষণে শহরের বিভিন্ন রাস্তায় হাফপ্যান্ট পরিহিত নারী পুলিশ নিয়োজিত করা হয়েছে।
বাহ্যিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে এটা করা হলেও পর্যটক আকর্ষণই এর মূল উদ্দেশ্য বলে জানা গেছে। কিন্তু এ ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়েও উঠেছে বিতর্কের ঝড়।
লেবাননের নাগরিকদের অভিযোগ, পর্যটক আকর্ষণে নারী পুলিশকে ব্রাহ্মানা শহরজুড়ে যে পোশাকে নিয়োজিত করা হয়েছে, তাতে তাদের অসম্মান করা হয়েছে।
নেটিজেনদের অনেকেই বলছেন, পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের ব্যবহার করার বিষয়টি লৈঙ্গিক বৈষম্যের জন্ম দিচ্ছে।
আবার অনেকে এ ধরনের পোশাকে নারী পুলিশদের নিয়োজিত করাকে যৌন উত্তেজক বলে অভিহিত করেছেন।
