প্রবল ইচ্ছাশক্তির কঠিন পরীক্ষা দিয়েছেন সোলায়মান মাগোমেদয়। রাশিয়ার দাগেনস্টানের ৫৩ বছর বয়সি এ ব্যক্তি শুধু দুই হাতে হেঁটে ১২ ঘণ্টায় টানা ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। তিনি কয়েক বছরের মধ্যে বিশ্বরেকর্ড গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া দাগেনস্টানে তিনি ছোটবেলা থেকেই এ লম্বা যোগব্যায়ামে অভ্যস্ত। পাশাপাশি পুরো জীবনই কাটাতে চান তিনি এ হাতে হাঁটা যোগব্যায়ামে। আগে মানুষ অনেক আশ্চর্যজনক কৌশল দেখিয়েছেন।
কিন্তু সোলায়মানের এই হাতে হেঁটে ১০ কিলোমিটার পাড়ি দেওয়ার মতো কিছু দেখানো হয়নি। তাই বলাই যেতে পারে— আশ্চর্যজনক এ যোগব্যায়াম ইতিহাসে বিরল! সূত্র : ওয়েবসাইট
